সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রাশিয়া শস্য চুক্তির মেয়াদ বাড়াবে বলে আশাবাদী গুতেরেস

অনলাইন ডেস্ক :

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস আশা প্রকাশ করে বলেছেন, রাশিয়া মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তির সময় বাড়াবে যা ইউক্রেনের শস্য চালানের পথ নিরাপদ করবে। খাদ্য নিরাপত্তার জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। ইন্দোনেশিয়ার বালিতে জি ২০ শীর্ষ সম্মেলনের প্রাক্কালে গত সোমবার গুতেরেস সাংবাদিকদের বলেন, চুক্তি নিয়ে গত সপ্তাহের আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। আগামী শনিবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, আমি আশা করছি কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ানো হবে। গুতেরেস আরো বলেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অঞ্চলে ক্ষুধা ও দুর্ভিক্ষ মোকাবেলায় আমাদের জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন। তবে রাশিয়া বলেছে, চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত তারা এখনও নেয়নি। বিশ্বের অন্যতম শস্য উৎপাদনকারী দেশ ইউক্রেন। রুশ হামলার কারণে দেশটির বন্দরে দুই কোটি টন খাদ্য শস্য আটকা পড়ে। আটকে পড়া এসব শস্য চালান করতে জুলাই মাসে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের চুক্তি করা হয়। আগামী ১৯ নভেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।