সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আফগান নারীদের পার্ক ও জিমে যাওয়া নিষিদ্ধ করেছে তালেবান

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের তালেবান সরকার দেশের নারীদেরকে সব ধরনের পার্কে যাওয়া নিষিদ্ধ করেছে; একইভাবে জিমনেসিয়াম এবং পাবলিক টয়লেট ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। আফগানিস্তানের নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের প্রেস টিভিকে জানিয়েছেন, দেশে ইসলামি আইন অনুসরণ করা হচ্ছিল না বলে এই ব্যবস্থা নেয়া হয়েছে। রাজধানীর কাবুলের বিখ্যাত সিটি পার্ক একসময় কোলাহলময় থাকত এবং পরিবারের লোকজন মিলে হাসি-আনন্দ ভাগাভাগি করে নিত। কিন্তু নারীদের পার্কে যাওয়া নিষিদ্ধ করার পর সিটি পার্ক এখন অনেকটা নিরব নিস্তব্ধ বিরান ভূমিতে পরিণত হয়েছে। পার্কে এখন সামান্য কিছু পুরুষ লোকজনকে দেখা যায়। তালেবান এই নিষেধাজ্ঞা দেয়ার কারণে বহু মানুষের জীবিকার উপরও আঘাত এসেছে। পার্কে আসা লোকজনের কাছে অনেকে নানা ধরনের পণ্য ও খাবার দাবার বিক্রি করে অর্থ আয় করত কিন্তু তালেবান সরকারের নিষেধাজ্ঞার কারণে লোকজনের ভিড় কমে যাওয়ায় স্বল্প আয়ের মানুষদের রোজগারের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। আফগানিস্তানের নারী অধিকার কর্মীরা তালেবান সরকারের প্রতি এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, এই ধরনের সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করবে। তালেবান সরকার এরইমধ্যে আফগান নারীদের পুরুষ আত্মীয়স্বজন ছাড়া সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করেছে। পাশাপাশি প্রায় এক বছর ধরে মেয়েদের জন্য মাধ্যমিক স্কুল বন্ধ রয়েছে। গত বছরের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের পর দেশটির নারীরা নানা ধরনের অনাকাক্সিক্ষত নিয়ন্ত্রণের আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছিল। দেশটির নারীরা এখন ন্যায়বিচার ও সরকারের কাছে তাদের অধিকার রক্ষার আহ্বান জানাচ্ছেন। পার্সটুডে