সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনায় নিহত ৬

অনলাইন ডেস্ক :

গত সপ্তাহান্তে মধ্য ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয়জন নিহত হন। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি আহত। এর জেরে তুর্কি সামরিক বিমান উত্তর সিরিয়া ও ইরাকে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (২০ নভেম্বর) টুইটারে এক বিবৃতিতে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (২০ নভেম্বর) ভোরে একটি সামরিক বিমান উড্ডয়নের ছবিসহ টুইটারে পোস্ট করে লিখে, ‘হিসেব করার সময় এসেছে, যারা বিশ্বাসঘাতক হামলা করেছে তাদের জবাবদিহি করা হবে। ভিডিওসহ আরেক পোস্টে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসীদের শেষ করতে নির্ভুল হামলা চালানো হয়েছে। ‘পেন্স কিলিক’ বিমান অভিযানটি ইরাক ও সিরিয়ার উত্তরের অঞ্চলগুলোতে পরিচালিত হয়েছিল। এই স্থানগুলো সন্ত্রাসীরা তুরস্কে আক্রমণের জন্য ঘাঁটি হিসেবে ব্যবহার করে থাকে। আঙ্কারা গত ১৩ নভেম্বর ইস্তাম্বুলে বোমা হামলার জন্য নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও সহযোগী সিরিয়ান কুর্দি গোষ্ঠীগুলোকে দায়ী করে। যদিও কুর্দি যোদ্ধারা জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়ই পিকেকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। তবে সিরিয়ায় আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ওয়াশিংটনের সঙ্গে জোটবদ্ধ সিরিয়ার কুর্দি গোষ্ঠীগুলোর অবস্থান নিয়ে দ্বিমত পোষণ করে।