সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

অবশেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

অনলাইন ডেস্ক :

মালয়েশিয়ার সরকারের বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মালয়েশিয়ার রাজপ্রাসাদ থেকে ওই ঘোষণা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টায় (জিএমটি ২১:০০) আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মালয়েশিয়ার রাজা উচ্চ পদস্থদের মতামত বিবেচনায় নিয়ে আনোয়ার ইব্রাহিমকে দেশের ১০ম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য সম্মতি দিয়েছেন। সংবাদ সংস্থা এএফপি রাজপ্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য দিয়েছে। রয়টার্স আরও জানিয়েছে, এর মধ্য দিয়ে মালয়েশিয়ার পার্লামেন্টের নজিরবিহীন অচলাবস্থার অবসান ঘটলো। শনিবার পার্লামেন্টের সাধারণ নির্বাচনে কোনো দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পার্লামেন্টে অচলাবস্থা তৈরি হয়। আনোয়ার ইব্রাহিম কিংবা সাবেক প্রধানমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের কেউই সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় আসনে জিততে পারে নি। মালয়েশিয়ার ২২২ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১২টি আসন। আনোয়ারের দল পেয়েছে ৮২টি আসন আর মুহিউদ্দিনের দল পেয়েছে ৭৩টি। ৭৫ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম বহুবার প্রধানমন্ত্রীর পদ থেকে বঞ্চিত হয়েছেন। এবার সেই দীর্ঘকোলের প্রতীক্ষার অবসান ঘটলো।