সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ছিটকিনি খুলতে না পেরে আগুন পুড়ল ২ শিশু

মাদারীপুর সদর উপজেলায় ছিটকিনি আটকানো অবস্থায় ঘরের ভেতরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের বয়স আনুমানিক এক ও দুই বছর। ঘটনার পর থেকে শিশু দু’টির মা ও নানী পলাতক থাকায় শিশুদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এখানে ওনারা স্বামী, স্ত্রী, শাশুড়ী ও দুই শিশুকে নিয়ে ভাড়া থাকতেন।

আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি মাঝেমধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটতো।

কিছুদিন আগে স্বামী কোনো এক মামলায় কারাগারে আছে বলে শুনেছি।

স্থানীয়রা জানায়, সকালে ওই মহিলা ও তার মা বাড়ি থেকে বের হওয়ার পরে ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা।

ওসি আরও বলেন, আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাহির থেকে কোনো আগুন লাগেনি।

বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

—-ইউএনবি