সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে সাইবার হামলা

অনলাইন ডেস্ক :

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিবি ব্যাংকে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম ব্যাংক।  মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। হ্যাকারদের আরও আক্রমণ প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। হামলার ফলে নিজেদের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহারে গ্রাহকদের সমস্যা হতে পারে বলে জানিয়েছে ভিটিবি কর্তৃপক্ষ। দৃশ্যত ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করেই এই সাইবার হামলার ঘটনা ঘটেছে। এদিকে রাশিয়ার দুই বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় মস্কোর প্রতি টিপ্পনি কাটতে ভোলেনি ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, পৃথিবী গোলাকার – এটা গ্যালিলিওর আবিষ্কার। ক্রেমলিন জ্যোতির্বিদ্যা পড়েনি। এই পড়াশোনা করলে তারা জানতো, যদি অন্য দেশের আকাশসীমায় কিছু উৎক্ষেপণ করা হয়, আজ কিংবা কাল অজ্ঞাত উড়ন্ত বস্তুগুলো তার নিজের কাছেও ফিরে আসবে।