সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মেক্সিকোর সীমান্তবর্তী শহরে চলমান বন্দুকযুদ্ধে নিহত ৮

এপি, মেক্সিকো :

উত্তর মেক্সিকো সীমান্ত শহর নুয়েভো লারেডোতে বুধবার সেনাবাহিনী ও গ্যাং সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে সাত সন্দেহভাজন কার্টেল বন্দুকধারী ও একজন সৈন্য নিহত হয়েছে। বিষয়টি দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

টেক্সাসের লারেডো থেকে সীমান্তের ওপারে নুয়েভো লারেডোতে গুলিবর্ষণের ঘটনাটি কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো হয়।

সীমান্ত রাজ্য তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, সামরিক সদস্যদের ওপর হামলার ঘটনায় এক সেনা সদস্য নিহত ও সাতজন আহত হয়েছে। সন্দেহভাজন সাত হামলাকারীও মারা গেছে।

যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি সড়কপথে গোলাগুলির ঘটনা ঘটে। রাজ্য পুলিশ বলেছে যে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হচ্ছে শহরের বিভিন্ন পয়েন্টে বন্দুকযুদ্ধের ঘটনা। তবে আপাতত তা নিয়ন্ত্রণে রয়েছে।

নভেম্বরের শেষের দিকে নুয়েভো লারেডোতে বন্দুকযুদ্ধের কারণে স্কুলের ক্লাস বাতিল করতে হয় এবং মার্কিন কনস্যুলেট থেকে একটি পরামর্শ অন্য জায়গায় আশ্রয় নিতে বলে।

প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেন যে এক কার্টেল নেতার গ্রেপ্তারের প্রতিক্রিয়া হিসেবে নভেম্বরে গোলাগুলি হয়৷ তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

পুরানো জেটাস গ্যাংয়ের একটি শাখা উত্তর-পূর্ব কার্টেল শহরটিতে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে।

নুয়েভো লারেডোর মার্কিন কনস্যুলেট বুধবার ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে।