সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রাশিয়াকে এপিইসি বৈঠকে আমন্ত্রণ জানাবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক :

আগামী বছরের এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) ব্লকের বৈঠকে রাশিয়াকে যোগদানের আমন্ত্রণ জানাবে যুক্তরাষ্ট্র। গত সোমবার বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনবিসি ও আল-জাজিরার। সিঙ্গাপুরে এক মিডিয়া ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাট মারে। তিনি বলেন, ২১ জাতির এই জোটের বৈঠকে ওয়াশিংটনের তরফে মস্কোকে আমন্ত্রণ জানানো হবে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আগামী বছর এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ব্লকের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত মে মাসে থাইল্যান্ডে এপিইসি-র এক বৈঠকে রাশিয়ার অর্থমন্ত্রী মাকসিম রেশেতনিকভের ভাষণের সময় ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে বৈঠক থেকে বেরিয়ে যান যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের প্রতিনিধিরা। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ। এই সংঘাত রাশিয়া ও ন্যাটোর মধ্যকার লড়াইয়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। নরওয়ের সম্প্রচারমাধ্যম এনআরকে তিনি বলেন, এটি একটি ভয়াবহ যুদ্ধ। ন্যাটো ও রাশিয়ার সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ার মতো ঘটনা এড়াতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।