সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

আবারও মা হলেন শার্লিন ফারজানা

অনলাইন ডেস্ক :

আবারও মা হয়েছেন অভিনেত্রী শার্লিন ফারজানা। গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ অভিনেত্রী। শার্লিন জানিয়েছেন, তিনি ও তাঁর সন্তান দুজনেই ভালো আছেন। সন্তানের নাম রেখেছেন ওয়াকিয়াহ রেহানা এহসান। এর আগে ২০২০ সালে ১ নভেম্বর অভিনেত্রীর কোলজুড়ে এসেছিল প্রথম সন্তান, নাম ইয়াসিন এহসান। ২০১৯ সালের ২৩ নভেম্বর আইটি কোম্পানির মালিক এহসানুল হকের সঙ্গে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই অভিনেত্রী। ২০১৯ সাল থেকে অভিনয়ে নেই শার্লিন ফারজানা। ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। এরপর বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন। দীর্ঘদিন কাজ করেছেন নাটকে। তাঁর মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’।