সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

আবারও উত্তাপ ছড়ালেন জয়া

অনলাইন ডেস্ক :

জয়া আহসান মানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। নেটিজেনদের মন্তব্যের বন্যা। গত সোমবার বিকেল শেষের সন্ধ্যাবেলা; সন্ধ্যাও তখন রাতের বুকে পড়েছে―এমনই ক্ষণে নিজের সাম্প্রতিক তোলা কিছু ছবি শেয়ার করেছেন ফেসবুকে। আর এতেই নেটিজেনদের মাথা ঘুরে যায়। অজস্র প্রতিক্রিয়া যুক্ত হতে থাকে। একই সঙ্গে মন্তব্যের ঘরে বাড়তে থাকে ভিড়। বর্ণিল মন্তব্যে ভরে ওঠে জয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের বাক্স। নেটিজেনরা ইতিবাচক-নেতিবাচক নানা কথা বলছেন। একজন বেশ খোঁচা মেরে বললেন, ‘একসময়ের দাপুটে অভিনেত্রী জয়া আহসান টাকার অভাবে শীতের জামা কিনতে পারতেছে না। ’ আরেকজন প্রশংসা করে লিখলেন, ‘অসাধারণ সুন্দর লাগতাছে তোমাকে। ’ আরেকজন লিখেছেন, ‘শীতের রাতে উত্তাপ ছড়ালেন কেন?’ অবশ্য জয়া এসব মন্তব্যে কোনো প্রতিক্রিয়াই দেখান না। একেবারে নীরব ভূমিকা পালন করেন। প্রকাশিত ছবিগুলোতে এই নায়িকাকে যেমন মোহনীয় রূপে দেখা গেছে, তেমনি স্টাইলেও দেখা গেছে বৈচিত্র্য। যদিও নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। সমালোচকদের বেশির ভাগই জয়ার সংক্ষিপ্ত পোশাক নিয়ে কথা বলেছেন। জয়া অভিনীত প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তি পায় ২০০৪ সালে। তিনি ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানুর চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। এরপর এই নায়িকার ‘চোরাবালি’ও প্রশংসিত হয়। টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।