সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রে তারা দুজন

অনলাইন ডেস্ক :

‘রুখে দাঁড়াও’ নামের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক কায়েস আরজু। ছবিটিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তানহা তাসনিয়া। ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, গীত ও পরিচালনায় আছেন দেবাশীষ সরকার। দেবাশীষ সরকার জানান, প্রযোজনা সংস্থা মোহনা মুভিজের ছবির শুটিং শুরু হবে নতুন বছরের ৮ জানুয়ারি থেকে। একটানা ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে দৃশ্যায়ন। গাজীপুর, ধামরাই, মনিপুর এবং ঢাকার নয়নাভিরাম সব লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যায়ন হবে বলেও জানান পরিচালক। আরজু-তানহা ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন-আশিক, আঁখি, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, সুব্রত, রেবেকা, গাংগুয়া, জীবন, নূপুর, নিউটন ও কাজী হায়াৎ। কায়েস আরজু বলেন, ‘ছবিটির গল্প খুবই সুন্দর। এর আগে এমন গল্পে কাজ করিনি। ছবিটির গল্পে ভিন্নতা আছে। এক কথায় এটি একটি সামাজিক অ্যাকশন গল্পের ছবি। আর আমার চরিত্রটি শুনে আমার অসাধারণ লেগেছে। গল্প শুনেই কাজ করার জন্য রাজি হয়ে যাই। আশা করছি ভালো কিছু হবে। মনের মতো গল্প ও চরিত্র পেলাম। গল্পের সাথে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সকল উপকরণ ছবিটিতে রাখা হয়েছে। আশা করছি সব শ্রেণির দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে। ’নায়িকা তানহা তাসনিয়া বলেন, ‘একটি ভালো গল্পের ছবিতে কাজের যে ইচ্ছে সেই জায়গা থেকে রুখে দাঁড়াও ছবিতে কাজ করছি। কায়েস আরজু ভাইয়ের সঙ্গে এটা প্রথম কাজ। অপেক্ষা করছি শুটিংয়ের। আমার বিশ্বাস চিত্রনাট্য অনুযায়ী ছবিটি নির্মিত হলে এটি দর্শকপ্রিয় হবে। ’