সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এনআইডি ছাড়াই কাটা যাবে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট

কমলাপুর রেল স্টেশন এখন যাত্রীদের বিড়ম্বনার স্থান, ভোটার আইডি কার্ড রেজিষ্ট্রেশন ছাড়া মিলছেনা রেলের টিকিট। ছবিটি শুক্রবার তোলা।

নিজস্ব প্রতিবেদক:

চলতি মাসের প্রথমদিন থেকে শুরু হয়েছে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম নিবন্ধন দিয়ে নিবন্ধন করে ট্রেনের টিকিট কাটা বাধ্যতামূলক করা হয়। নতুন এ নিয়মে গত দুদিনে রেলওয়ের আয় কমে গেছে। তাই স্ট্যান্ডিং টিকিট (আসনবিহীন) ক্রয় করতে এনআইডি বা জন্ম নিবন্ধনের বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৩রা মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী কবির হোসেন তালুকদার। তিনি জানান, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে স্ট্যান্ডিং টিকিট ক্রয় উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অনলাইন ও অফলাইনে সার্ভার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। স্ট্যান্ডিং টিকিট ক্রয় করতে এনআইডি বা জন্ম নিবন্ধন লাগবে না। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে থেকে আমাদের মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের জন্যে ৯৩৯টি আসন রয়েছে। প্রতিদিন এ স্টেশন থেকে গড়ে আড়াই হাজার থেকে তিন হাজার যাত্রী যাতায়াত করেন। প্রতি মাসে কোটি টাকার বেশি সরকার এ স্টেশন থেকে আয় করছে। নিবন্ধন করে টিকিট ক্রয়ে বাধ্যবাধকতা করায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। এতে করে যাত্রী কমে যাওয়ায় গত দুদিনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চার লাখ টাকা রাজস্ব হারিয়েছে। সূত্র জানায়, অনলাইন বা স্টেশন থেকে নতুন নিয়মে আসনসহ ট্রেনের টিকিট ক্রয় করতে এনআইডি বা জন্ম নিবন্ধনের মাধ্যমে নিবন্ধন করতে হচ্ছে। বিদেশিদের ক্ষেত্রে পাসপোর্ট দিয়ে নিবন্ধন করে টিকিট কাটতে হবে। টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণে জরিমানা করা ও ভাড়া আদায় সহজ করার জন্য এমন ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।