সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে নিহত ৩

সাভারের আশুলিয়ায় একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিক নিহত হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পুলিশ জানায়, বিকাল তিনটার দিকে আশুলিয়ার শিমুলতলা দরগারপাড় এলাকার টিন শেড কারখানা আল রহমান নীট ফ্যাশন বিডি লিমিটেডের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন পরিচ্ছন্নতা কর্মী মিঠু,কারখানার শ্রমিক রাকিব ও মোহাম্মদ আলী।

পরে তারা ট্যাংকের বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ খবর দিলে রাতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, কারখানা কতৃপক্ষের অবহেলার কারণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা এর বিচার চান। এ ঘটনায় কারখানাটির সামনে শত শত মানুষ ভিড় জমান।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

—-ইউএনবি