সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

১৩৫ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের শিশু আশরাফুল

সিরাজগঞ্জে আশরাফুল ইসলাম নামে আট বছরের এক শিশু মাত্র ১৩৫ দিনে (সাড়ে চার মাস) পবিত্র কোরআন মুখস্থ করে এলাকায় বিস্ময় সৃষ্টি করেছেন।

আশরাফুল জেলার এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিমপাড়া মহল্লার মোহাম্মদ বাবু প্রামাণিকের ছেলে। তিনি গোপরেখী মিফতাহুল উলুম কওমি মাদরাসার ছাত্র।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে সিরাজগঞ্জের এনায়েতপুরের মিফতাহুল উলূম কওমি মাদরাসা চত্বরে জাঁকজমকপূর্ণ পরিবেশে গোপরেখী পশ্চিমপাড়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও মিফতাহুল উলুম কওমি মাদরাসার উদ্যোগে হাফেজ আশরাফুল ইসলামকে সংবর্ধণা দেয়া হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠানে বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের সহস্রাধিক আলেম ওলামা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামি সংগীতের পর বিশেষ দোয়া ও মুনাজাত করা হয় এবং শিশু হাফেজ আশরাফুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

ওই মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল রাজ্জাক, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আশাদুল্লাহ ও মসজিদের খতিব মাওলানা আবু তালেব।

এটি আল্লাহ পাকের বিশেষ রহমত ও বরকত বলে মন্তব্য করে খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল রাজ্জাক।

তিনি বলেন, এত অল্প বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করা একটা অবাক করার মতো বিষয়।

—–ইউএনবি