সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরে অনুষ্ঠিত হলো ঈদের বৃহত্তম জামাত

দেশের বৃহৎ ঈদগা মাঠ দিনাজপুরের গোর শহীদ ময়দানে শনিবার সকাল ৯ টায় এক সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ৬ লক্ষাধিক মুসল্লি। এতে ইমামতি করেছেন মাওলানা সামশুল ইসলাম কাসেমি।

বৃহৎ এই ঈদ জামাতের অংশ নেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এছাড়া সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আয়োজকদের দাবি অন্যান্য বারের মতো এবারও ঈদের নামাজ আদায় করেছেন ৬ লক্ষাধিক মুসল্লি।

অধিক সওয়ান লাভের আশায় বড় জামাতে নামাজ আদায় করতে তাপদাহ উপেক্ষা করে মাঠে হাজির হন আশপাশের ও দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা।

এদিকে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা, সিসি ক্যামেরা স্থাপন, বিপুল সংখ্যক পুলিশ আনসার সদস্যের পাশাপাশি র্যা ব মোতায়েন নজরদারিসহ নেওয়া হয় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

—-ইউএনবি