সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্পের আঘাত

ফাইল ছবি

নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জ সোমবার ৭ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক টুইটে এই তথ্য জানিয়েছে।

এনসিএস-এর বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের স্থানীয় সময় সকাল ৬টা ১১ মিনিটে ভূমিকম্পটি হয়েছিল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটে জানায়, ৭ দশমিক দুই মাত্রার ভূমিকম্পটি ২৪ এপ্রিল নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে সকাল ৬টা ১১ মিনিটে ১০ কিলোমিটার গভীর সংঘটিত হয়।

এনসিএস-এর অনুসারে, নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জের অক্ষাংশ-২৯.৯৫, দ্রাঘিমাংশ-১৭৮.০২ এলাকা জুড়ে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয় বলে উল্লেখ করা হয়েছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

—ইউএনবি