সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মোটা মানুষদের প্রতি বৈষম্য বন্ধে নিউইয়র্কে বিল পাস

অনলাইন ডেস্ক :

শারীরিকভাবে মোটা হওয়ায় (স্থূল) কর্মক্ষেত্র, বাসস্থান বা জনপরিষেবায় অনেকেই বিভিন্ন সময়ে বৈষশ্যের শিকার হতে হয়। এই বৈষম্য বন্ধ করতে “ওজনবৈষম্য রোধ আইন” নামের একটি বিল পাস করেছে নিউইয়র্ক সিটি কাউন্সিল। গত বৃহস্পতিবার বিলটি পাস হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতি বিলটি জাতি, লিঙ্গ বিভাজন, লিঙ্গ পরিচয় ও জাতীয়তার মতো সুরক্ষিত বলে বিবেচিত হবে এবং অধিবাসীদের শনাক্তকরণ তালিকায় ওজন ও উচ্চতার তথ্য সংযোজনের জন্য থাকা আগের আইনটি সংশোধন করবে।

আইনটির পৃষ্ঠপোষক কাউন্সিলের সদস্য শন আব্রেউ এ বিষয়ে বলেন, “ভিন্ন ধরনের শারীরিক গঠনের মানুষদের কেবল তাদের প্রাপ্য চাকরি ও পদোন্নতি থেকেই বঞ্চিত করা হয় না, বরং তাদের পুরো অস্তিত্বকেও সমাজ অস্বীকার করে। এ ধরনের ভ্রান্ত ধারণার জন্য কোনো আইনি প্রতিকার ছিল না।” শন আব্রেউ আরও বলেন, “এ ধরনের সুরক্ষা দেয়, এ রকম শহরের তালিকায় নতুন করে নিউইয়র্ক যুক্ত হচ্ছে। মিশিগান হলো একমাত্র রাজ্য, যেখানে স্পষ্টভাবে স্থূলতা বৈষম্য নিষিদ্ধে একটি আইন আছে। আর ওয়াশিংটনের একটি আদালত রায় দিয়েছেন, স্থূলতা বৈষম্য প্রতিবন্ধীকর্মীদের জন্য থাকা আইনের অধীন বিবেচনা করা হবে।

দেশের আরও কয়েকটি রাজ্য এ বিষয়ে আইন প্রবর্তনের কথা ভাবছে।” নিউইয়র্ক সিটি বিলে উদাহরণ হিসেবে এমন চাকরির কথা বলা হয়েছে, যেগুলোতে তাদের নির্ধারিত উচ্চতা বা ওজন থাকা চাকরির অন্যতম শর্ত হিসেবে বিবেচনা করা হয়। এর আগে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছিলেন, “স্থূলতার ওপর ভিত্তি করে মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা উচিত নয়।”