সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। গত রোববার উত্তর সীমান্ত রাজ্য তামাউলিপাসে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তামাউলিপাসের প্রসিকিউটর ও পুলিশ জানায়, সংঘর্ষে মালবাহী ট্রেলার এবং ভ্যানে আগুন ধরে যায়। এতে ২৬ জন প্রাণ হারান। তবে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে খানে মালবাহী ট্রেলারটিকে পাননি।

চালক মারা গেছেন, নাকি পালিয়েছেন সেটিও নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। এ ছাড়া তাদের মধ্যে শিশুও ছিল বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ মেক্সিকোয় প্রায়শই বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। কাভার্ড ভ্যানে করে দরিদ্র দেশগুলোর অভিবাসীদের যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছে দেয় দালারা। যেন সহজেই দেশটিতে প্রবেশ করতে পারে। কিন্তু এমন ঝুঁকিপূর্ণ যাত্রায় বহু মানুষকে লাশ হতে হচ্ছে। যদিও রবিবারের ঘটনাটির সম্পর্কে তদন্ত করে জানাবে বলে জানিয়েছে পুলিশ।