সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তামিলনাড়ুতে বিষাক্ত মদ খেয়ে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ভারতের তামিলনাড়ু রাজ্যে বিষাক্ত মদ পানে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০ জন। সোমবার (১৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মৃতদের মধ্যে তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলায় সাতজন এবং চেঙ্গালপট্টু জেলায় চারজন মারা গেছেন। অবৈধ মদ সরবরাহের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও অভিযুক্তদের খোঁজে বিশেষ অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, ইন্ডাস্ট্রিয়াল মিথানলের সঙ্গে অবৈধ অ্যালকোহল মিশিয়ে সেবন করায় তার মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, মদ্যপানের কারণে যারা মারা গেছেন তাদের পরিবারকে ১০ লাখ টাকা এবং চিকিৎসাধীনদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।