সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পাকিস্তানে কয়লা খনি নিয়ে দুই উপজাতির মধ্যে সংঘর্ষে নিহত ১৫

এপি, পাকিস্তান :

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনির মালিকানার অধিকার নিয়ে দুই উপজাতির মধ্যে ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

মঙ্গলবার এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশেটির পুলিশ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মুনাওয়ার খান বলেছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের দারা আদম খেলা জেলায় সোমবার খনির সীমানা নির্ধারণের সময় সানি খেলা এবং জারঘুন খেলার সশস্ত্র ব্যক্তিরা একে অপরের উপর বন্দুক হামলা চালায়।

তিনি বলেন, দুই উপজাতি যুদ্ধ থামাতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে সৈন্যদের তলব করা হয়।

যদিও কয়লা খনিতে বিস্ফোরণে প্রতি বছর পাকিস্তান জুড়ে বহু মানুষ মারা যায়, তবে এই ধরনের সহিংস সংঘর্ষ বিরল। কয়লা খনিগুলো পাকিস্তানের বিশেষ করে উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে অবস্থিত।