সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ধানমন্ডিতে সংঘর্ষের ঘটনায় ৯৮ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের ২ মামলা

রাজধানীর ধানমন্ডির সিটি কলেজের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে বুধবার দুটি মামলা করা হয়েছে।

ধানমন্ডি থানা ও নিউমার্কেট থানায় পুলিশ মামলা দুটি করেছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, এদিন দলের মিছিলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫২ বিএনপি নেতাকর্মী ও অজ্ঞাত অনেকের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৬ জন বিএনপি নেতাকর্মী ও অজ্ঞাত আরও ৪০০/৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে।

ওসি বলেন, বাদীর দাবি যে বিএনপির লোকজনের হামলায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে দলের পূর্বনির্ধারিত পদযাত্রা কর্মসূচির পর মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি এলাকায় সিটি কলেজের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

—-ইউএনবি