সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বতসোয়ানায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত, ৭ জন আহত

অনলাইন ডেস্ক :

বতসোয়ানার উত্তর-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং সাতজন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

বতসোয়ানার উত্তরাঞ্চলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সুপারিনটেনডেন্ট রবার্ট মেসে বলেছেন, বতসোয়ানার দ্বিতীয় বৃহত্তম শহর ফ্রান্সিসটাউনের উত্তর-পশ্চিমে একটি রাস্তায় একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি।