সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জোরে গাড়ি চালানোয় দেড় কোটি টাকা জরিমানা!

অনলাইন ডেস্ক :

ফিনল্যান্ডের আলান্ড আইল্যান্ডসের এক বাসিন্দা নির্ধারিত গতিসীমার চেয়ে জোরে গাড়ি চালানোয় তাকে এক লাখ ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি ৩৮ লাখ ৩৯ হাজার টাকা। আলান্ড আইল্যান্ডসে একজন চালকের আয় বিবেচনা করে জরিমানা করা হয়ে থাকে। যে ব্যক্তিকে জরিমানা করা হয়েছে তার নাম আন্দার্স ভিকলফ। তিনি সম্ভবত ঐ এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি। তাকে সেখানে “রাজা” নামেও ডাকা হয়। লজিস্টিকস, হেলিকপ্টার সার্ভিস, রিয়েল এস্টেট, ট্রেড ও পর্যটন খাতে তার ব্যবসা রয়েছে।

সুইডেন ও ডেনমার্কের মধ্যে বাল্টিক সাগরে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত এলাকা হচ্ছে আলান্ড আইল্যান্ডস। সেখানকার স্থানীয় পত্রিকা “নুয়া আলান্ড” জানিয়েছে, যে রাস্তায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর কথা সেখানে ঘণ্টায় ৮২ কিলোমিটার বেগে গাড়ি চালাতে গিয়ে শনিবার পুলিশের হাতে ধরা পড়েন ভিকলফ। জোরে গাড়ি চালানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। তার আশা, জরিমানার টাকা স্বাস্থ্য সেবায় খরচ করা হবে। এর আগে ২০১৮ সালে একই অপরাধে তাকে ৬৩ হাজার ৬৮০ ইউরো (সাড়ে ৭৩ লাখ টাকা) জরিমানা করা হয়েছিল। তারও বছর পাঁচেক আগে জোরে গাড়ি চালানোর জন্য তাকে ৯৫ হাজার ইউরো (এক কোটি ১০ লাখ টাকা) জরিমানা করা হয়।