সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর

অনলাইন ডেস্ক :

হংকং, লন্ডন ও নিউইয়র্ককে পেছনে ফেলে সিঙ্গাপুর প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে নাম লিখিয়েছে। মঙ্গলবার (২০ জুন) জুলিয়াস বেয়ারের গ্লোবাল ওয়েলথ অ্যান্ড লাইফস্টাইল প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে, সিঙ্গাপুরে গাড়ি ও অপরিহার্য স্বাস্থ্য বীমা বিশ্বব্যাপী গড়ের তুলনায় ১৩৩ শতাংশ এবং ১০৯ শতাংশ বেশি। ১২টি ভোগ্যপণ্য এবং আটটি পরিষেবায় ব্যয়ের মাত্রাও অনেক বেশি। রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং করবান্ধব সিঙ্গাপুর ছিল এশিয়ার শহরগুলোর মধ্যে প্রথম শহর যেটি বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় প্রথম মহামারির বিধিনিষেধ উল্লেখযোগ্যভাবে সহজ করে।

এর বদৌলতে মহামারির পর সম্পদের স্রোত দেখতে শুরু করেছে নগর রাষ্ট্রটি।প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরে আবাসনের চাহিদা বেশি, স্কুলগুলোর মান অনেক উচ্চ এবং সিঙ্গাপুরে প্রত্যেকের জীবনযাত্রার সাধারণ খরচ বেশি। গত বছর প্রথম স্থানে থাকা সাংহাই দ্বিতীয় স্থানে নেমে গেছে। এর সম্ভাব্য কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে, অন্যান্য শহরের তুলনায় দীর্ঘমেয়াদে মহামারি বিধিনিষেধ কার্যকর থখাকা। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে হংকং, এরপর রয়েছে লন্ডন এবং পঞ্চম স্থানে রয়েছে নিউ ইয়র্ক। ২৫ শহরের এই তালিকায় সবার শেষে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।