সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দক্ষিণ আফ্রিকায় গ্যাস লিক করে ১৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিক করে দক্ষিণ আফ্রিকায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও তিনটি শিশু রয়েছে। গত বুধবার জোহানেসবার্গের বোকসবার্গের একটি অনুমোদনহীন বসতিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেশটির জরুরি সেবা-বিষয়ক দপ্তরের মুখপাত্র উইলিয়াম নাটলাদি এএফপিকে বলেন, আমরা এখানে ১৬ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। এর মধ্যে পাঁচজন নারী ও তিনটি শিশু রয়েছে। কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। তিনি জানান, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও ১১ জন আপাতত আশঙ্কামুক্ত থাকলেও তাদের অবস্থা গুরুতর। উইলিয়াম আরও বলেন, জরুরি সেবা-বিষয়ক দপ্তরের কর্মীরা রাত ৮টা নাগাদ গ্যাস লিকেজের খবর পায়। ঘটনাস্থলে আসার পর বোঝা যায়, এটা বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ছিল। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, স্থানীয় অবৈধ খনি কার্যক্রমে বিষাক্ত এই গ্যাস ব্যবহার করা হচ্ছিল। এদিকে ৬ মাস আগে জোহানেসবার্গেই একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণ হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও গ্যাস দুর্ঘটনায় মৃত্যু দেখল শহরটি।