সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

প্রয়োজনে মার্কিন বিমান গুলি করে নামানো হবে: উ. কোরিয়া

অনলাইন ডেস্ক :

উত্তর কোরিয়ার ‘আকাশসীমা লঙ্ঘন এবং ভূখন্ডে প্রবেশ’ করলে মার্কিন বিমান গুলি করে ভূপাতিতের হুমকি দিয়েছে পিয়ংইয়ং। সোমবার (১০ জুলাই) ভোরে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই কঠোর সতর্কবার্তা দেন। আমেরিকার গোয়েন্দা বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ কিম প্রশাসনের। উ. কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে (কেসিএনএ) জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র নজরদারি বিমান ও ড্রোন ব্যবহার করছে দ্বীপের আশপাশে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা দাবি করছেন, সম্প্রতি পূর্ব উপকূলের কাছে মার্কিন বিমান কয়েক বার উ. কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে।

পাশাপাশি কোরীয় উপদ্বীপের কাছে পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলছে ওয়াশিংটন। মুখপাত্র আরও বলেছেন, ‘কোরিয়ার পূর্ব জলসীমায় মার্কিন বিমান বাহিনীর কৌশলগত নজরদারি বিমান ভূপাতিত করার মতো মর্মান্তিক কোনো দুর্ঘটনা ঘটবে না যে এমন নিশ্চয়তা নেই।’ অতীতেও সীমান্তে যুক্তরাষ্ট্রের বিমান বাধা দেওয়া এবং গুলি করার ঘটনা ঘটেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কোরীয় উপদ্বীপে মার্কিন নজরদারি বিমান চলাচলের ঘটনায় অনেক দিন থেকে নিন্দা জানিয়ে আসছে কিম জন উনের দেশটি। সূত্র: প্রেস টিভি