সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১২

অনলাইন ডেস্ক :

পর্যটকবাহী বাস খাদে পড়ে পাকিস্তানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গত রোববার গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলার কারাকোরাম হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাসটি লাহোর থেকে গিলগিট যাচ্ছিল। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এখনও নিহত পর্যটকদের নাম-পরিচয় জানা যায়নি। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, দ্রুতগতির কারণে টুরিস্ট বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে। এদিকে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। একইসঙ্গে আহতদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। দ্য নিউজ ইন্টারন্যাশনাল