সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

পাকিস্তানের ৮ হাজার মিটার উচ্চতার সব পর্বত আরোহনের রেকর্ড নায়লার

অনলাইন ডেস্ক :

পাকিস্তানে অবস্থিত বিশ্বের ১২তম শীর্ষ চূড়ায় আরোহনের মাধ্যমে রেকর্ড গড়লেন দেশটির বিখ্যাত পর্বতারোহী নায়লা কিয়ানি। বৃহস্পতিবার (২০ জুলাই) ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার পর্বতটির চূড়ায় পৌঁছাতে সক্ষম হন তিনি। ফলে পাকিস্তানে ৮ হাজার মিটার উচ্চতার যতগুলো পর্বত রয়েছে সবগুলোতে আরোহনের রেকর্ড এখন নায়লা কিয়ানি। আল্পাইন ক্লাব অব পাকিস্তানের সাধারণ সম্পাদক কারার হায়দ্রি বলেন, নায়লা বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে পাকিস্তানের পঞ্চম শীর্ষ চূড়ায় সফলভাবে আরোহন করেন। তিনি বলেন, পাকিস্তানের প্রথম নারী হিসেবে দেশের আট হাজার মিটারের যে পাঁচটি চূড়া রয়েছে তার সবগুলোতে আরোহন করার রেকর্ড এখন তার। এনিয়ে বিশ্বের মোট ৮টি আট হাজার মিটার উচ্চতার চূড়ায় উঠলেন নায়লা কিয়ানি।

এর আগে তিনি লিজেন্ডরি এভারেস্ট, ডিফিকাল্ট কে২, কমান্ডিং লোটসে, পেরিলাস অন্নপূর্ণা, ইলুসিভ জি১ ও জি২ ও নাঙ্গা পর্বতে আরোহন করার মর্যাদা লাভ করেন। হায়দ্রি বলেন, মানুষ কীভাবে আপাতদৃষ্টিতে অপ্রতিরোধ্য বাধা অতিক্রম করতে পারে তার একটি জ¦লন্ত উদাহরণ হিসেবে নায়লা কাজ করে। মাত্র দুই সপ্তাহ আগে নায়লা আট হাজার ১২৬ মিটার উচ্চতার নাগা পর্বতে আরোহন করেন। এটি বিশ্বের নবম শীর্ষ উচ্চতার পর্বত।