সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতে ভূমিধসে নিহত বেড়ে ২৭, নিখোঁজ ৫০

অনলাইন ডেস্ক :

ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি বিশাল ভূমিধসের ফলে মৃতের সংখ্যা রোববার ২৭ জনে পৌঁছেছে, অন্তত ৫০ জন এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দল প্রবল বৃষ্টিতে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বৃষ্টির কারণে বৃহস্পতিবার রায়গড় জেলার একটি গ্রামে ভূমিধসের সূত্রপাত হয়, মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে একটি পাহাড়ি ও বনভূমিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। জরুরি দলগুলো মাটি ও ধ্বংসস্তুপের নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধারে খনন কাজ চালিয়ে যাচ্ছে।

রায়গড়ের কর্মকর্তা যোগেশ মাসে এএফপিকে বলেছেন, ‘আমরা এখনও পর্যন্ত ২৭টি মৃতদেহ গণনা করেছি এবং প্রায় ৫০ থেকে ৬০ জন এখনও নিখোঁজ রয়েছে, তবে ঘটনাস্থলে উদ্ধার কাজের জন্য একাধিক চ্যালেঞ্জ রয়েছে।’ মাসে বলেন, দুর্গম গ্রামটি নিকটতম রাস্তা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ছিল। তিনি বলেন, ‘কোন ভারী যন্ত্রপাতি এই সাইটে পৌঁছাতে পারে না, আমাদের কাছে কেবল ছোট মেশিন রয়েছে এবং বেশিরভাগ কাজ ম্যানুয়ালি করতে হয়। এই অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাত পুরো অপারেশনটিকে আরও চ্যালেঞ্জিং করে তুলছে’। শীর্ষ জেলা কর্মকর্তা বলেছেন, চলমান উদ্ধারের চতুর্থ দিনে জীবিতদের খুঁজে পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী নন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে বেশ কয়েকটি পরিবার সম্পূণরুপে নিশ্চিহ্ন হয়ে গেছে।