সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা দুই দিনের জন্য স্থগিত

অনলাইন ডেস্ক :

জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা দুই দিনের জন্য স্থগিত। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। এই দুই দিনের মধ্যে মসজিদ কর্তৃপক্ষ হাইকোর্টে আবেদন জানাতে পারবে। নির্দেশ দিয়েছিল বারাণসী জেলা আদালত। হিন্দু পক্ষের দাবি মেনে জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছিল পুরাতত্ত্ব বিভাগ(এএসআই)-কে। রোববার গভীর রাতে তারা পৌঁছে গিয়েছিল জ্ঞানবাপী মসজিদে। সকাল থেকে তারা সমীক্ষার কাজ শুরু করে দেয়। নিউজ১৮ জানিয়েছে, এএসআইয়ের চারটি দল সমীক্ষার কাজ শুরু করে। এই পরিস্থিতিতে সোমবার (২৪ জুলাই) সকালে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সলিসিটার জেনারেল আদালতে জানান, মসজিদের কোনো পরিবর্তন করা হবে না। একটা ইটও বদলানো হবে না। এরকম কোনো পরিকল্পনাও নেই। মাপ নেওয়া হবে। ছবি তোলা হবে।

প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘বোঝা যাচ্ছে, এএসআই কোনো খননকাজ করবে না। আমরা এটা নোট করে রাখলাম। সোমবার (২৪ জুলাই) পর্যন্ত এই ধরনের কোনো কাজ করা যাবে না।’ তারপর সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, ‘মসজিদ কর্তৃপক্ষ গত বুধবারের মধ্যে হাইকোর্টে যাতে আবেদন জানাতে পারে, সেজন্য দুই দিনের স্থগিতাদেশ দেওয়া হলো। এই সময়ের মধ্যে সমীক্ষা বন্ধ থাকবে।’ মসজিদ কর্তৃপক্ষ হাইকোর্টে আবেদন জানালে তারা সিদ্ধান্ত নেবে, সমীক্ষার কাজ চলবে কি না। বারাণসীর জেলাশাসক জানিয়েছেন, তারা সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন। এর আগে জেলা আদালত এএসআইকে সমীক্ষা করতে বলেছিল। এএসআই তারপর সমীক্ষা করার অনুমতি চেয়েছিল। তখন অনুমতি দেওয়া হয়।

মসজিদ কর্তৃপক্ষের আইনজীবী হুজেফা আহমদি আদালতে বলেন, জেলা আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিক সুপ্রিম কোর্ট। আগেই হাইকোর্ট এএসআই সমীক্ষার উপর স্থগিতাদেশ দিয়েছিল। প্রধান বিচারপতি বলেন, ‘সমীক্ষার ফলে তো কাঠামোর কোনো পরিবর্তন হবে না। প্রার্থনা করার ক্ষেত্রেও অসুবিধা হবে না। তাহলে আপনারা আপত্তি জানাচ্ছেন কেন?’