সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সেনেগালে নৌকা ডুবে ১৫ অভিবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক :

সেনেগালে নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী ডাকার উপকূলে অভিবাসী ও উদ্বাস্তুদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর এই ঘটনা ঘটে। সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যালের মতে, ইউরোপে পৌঁছানোর জন্য বিপজ্জনক সামুদ্রিক যাত্রায় মরিয়া মানুষ। এতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। ম্যাকি স্যালে এক টুইটে বলেন, ডাকার উপকূলে একটি ‘পিরোগ’ (একটি লম্বা কাঠের নৌকা) ডুবে গেছে। এতে ১৫ জন সেনেগালিজ মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছি। নিহতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’ ডাকারের পার্শ্ববর্তী ওউকাম এলাকায় মৃতদেহগুলো পাওয়া গেছে। সেখানকার ডেপুটি মেয়র এনডেই টপ গুয়ে বলেছেন, সোমবার সকালে মৃতদেহগুলো খুঁজে পায় নৌবাহিনীর সদস্যরা।

ভুক্তভোগীরা যে ধরনের নৌকায় ছিল তার কারণে তাদের অভিবাসী বলে মনে করা হচ্ছে। যদিও ডাকারের পার্শ্ববর্তী ওউকাম এলাকায় এবারই প্রথমবারের মতো মৃতদেহ ভেসে এসেছে, তবে এনডেই টপ বলছেন, সেনেগালে সমুদ্রে অভিবাসীদের মৃত্যু খুবই সাধারণ বিষয় হয়ে উঠছে। তার ভাষায়, ‘এটিই প্রথমবার নয়, অগণিতবার হয়েছে। সরকারকে পাল্টা ব্যবস্থা নিতে হবে।’ বাবাকার ডায়ালো নামে ওউকামের একজন জেলে বলেন, ‘সমুদ্রের তীরে আসার পর বহু মানুষকে উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার চেষ্টা করতে দেখেছেন তিনি।’ তিনি আরো বলেন, ‘তীরে কমপক্ষে ১২টি মৃতদেহ ছিল। দুই ব্যক্তি জীবিত উদ্ধার হয়েছেন।

বেশ কয়েক ঘণ্টা পর মৃতদেহগুলো তীরে আনা হয়।’ ডায়ালো বলেন, ‘তারা এখনো মৃতদেহ উদ্ধার করছে, কিন্তু পানি পরিষ্কার নয়। কোথায় মৃতদেহ খুঁজে পাওয়া যেতে পারে আমরা সে বিষয়ে তাদের ইঙ্গিত দিয়েছি। আমরা এখানে থাকি, এবং বিপদের ক্ষেত্রে আমরাই তাদের বলতে পারি মৃতদেহ কোথায় খুঁজতে হবে। সম্ভবত এখনো আরো মৃতদেহ আছে।’ সূত্র : আলজাজিরা