সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সৌদি আরবে ১১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ফাইল ছবি

চলতি বছর ২৭ জুলাই পর্যন্ত সৌদি আরবে মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ১১৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৯১ জন এবং নারী ২৬ জন।

মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়, মক্কায় ৯৫ জন, মদিনায় ৮ জন, মিনায় ৯ জন, আরাফাতে ২ জন, জেদ্দায় ২ জন এবং মুজদালিফায় একজন হজযাত্রী মারা গেছেন।

বৃহস্পতিবার পর্যন্ত ২৬০টি ফ্লাইটে মোট ৯৮ হাজার ৭৪৬ জন হজযাত্রী হজ শেষে দেশে ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২৩টি, সৌদি এয়ারলাইনস ৯৭টি এবং ফ্লাইনাস ৪০টি ফ্লাইট পরিচালনা করছে।

উল্লেখ্য, এ বছর ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন মুসলমান হজ পালনের জন্য ৩২৫টি ফ্লাইটে যাত্রা করেছেন।

প্রথম ফিরতি ফ্লাইটটি গত ২ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইটটি ২ আগস্ট আসার কথা রয়েছে বলে জানা গেছে।

—-ইউএনবি