সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুক্রবার সমাবেশ করবে আ. লীগের ৩ সহযোগী সংগঠন

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেছেন, আগামীকাল শুক্রবার (২৭ জুলাই) আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার আগারগাঁও-এ তিনি সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির নির্ধারিত কর্মসূচি থাকায় পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে সমাবেশ করা যাচ্ছে না।’

আজ বিকাল ৫টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কার্যালয়ে সমাবেশ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার (২৬ জুলাই) আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন ঘোষণা দেয়, আগামীকাল শুক্রবার তাদের যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়ার পর এই সিদ্ধান্ত আসে।

—-ইউএনবি