সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

৪৫ রুশ কূটনীতিক-দূতাবাসকর্মীকে বহিষ্কার মলদোভার

অনলাইন ডেস্ক :

অবন্ধুসুলভ নানা কর্মকা-সহ নানা অভিযোগের রাশিয়ার ৪৫ জন কূটনীতিক ও দূতাবাসকর্মীকে মলদোভা ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ তালিকায় রুশ দূতাবাসের ২৫ জন কর্মকর্তা ও ২০ জন কূটনীতিকের নামও উল্লেখ করা হয়। বহিষ্কৃত কূটনীতিকদের আগামী ১৫ আগস্টের মধ্যে চলে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে মলদোভার সরকার মস্কোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং বিরোধী দলকে সমর্থন করার অভিযোগ আনে। চলতি সপ্তাহে মলদোভার দুটি গণমাধ্যমে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

এতে বলা হয়, মলদোভার রাজধানী কিশিনাউয়ে রুশ দূতাবাসসংলগ্ন একটি ভবনে থাকা ২৮টি অ্যানটেনা গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হতে পারে। এ নিয়ে গত মঙ্গলবার মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে। রাশিয়ার অনুসন্ধানী মিডিয়া সাইট ইনসাইডার এবং মলদোভার জার্নাল টিভি চ্যানেলের মাধ্যমে এই খবর পাওয়া গেছে। মলদোভানের পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু বলেন, অনেক বছর ধরে আমরা রাশিয়ার শত্রুতামূলক কর্মকা- ও নীতির উদ্দেশ্য হয়েছি। এ ধরনের কার্যক্রম তাদের দূতাবাসের মাধ্যমে করা হয়েছে। এদিকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের সর্বশেষ ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে এই ঘটনার জবাব দেয়া হবে বলেও জানিয়ে দিয়েছে দেশটি।