সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে ‘অর্জনের এজেন্ডা’ ‘অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন’ জল্পনার অবসান, ৭ বছর পর ভারত সফরে শি জিনপিং বিলুপ্ত হলো র‌্যাব, সংসদে পাস ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৯২ নিরপরাধ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি ব্যাংকের ৮২% খেলাপি ঋণ মাত্র ১০ ব্যাংকে
Skip to content

র‌্যাবের হাতে আটক মিতু হত্যা মামলার আসামি সাইদুল

নিজস্ব প্রতিনিধি :

নগরের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজহারভুক্ত আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ শাকুকে (৪৫) আটক করেছে র‌্যাব-৭। বুধবার (১২ মে) রাত ৮ টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজার এলাকা থেকে আটক করেছে বলে বাংলানিউজকে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো.নূরুল আবছার।

তিনি জানান, আটক করে রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম নগরের আনা হচ্ছে। তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হবে।

এর আগে বিকালে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে,তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

দুপুর ১ টার দিকে মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বাদী হয়ে পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা তদন্ত করার জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রোর কাছে হস্তান্তর করেন পাঁচলাইশ থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১১ মে) সারাদিন বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই।

এর আগে সোমবার (১০ মে) মামলার বাদী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে ডেকে আনা হয় তাকে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মিতুকে।