সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পলিসি রেট ৭৫ পয়েন্ট বাড়িয়ে ৭.২৫ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক বুধবার পলিসি রেট ৬ দশমিক ৫ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করেছে।

বুধবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির ৬০তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতারাতি রেপো পলিসির সুদের হার বিদ্যমান ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।

এছাড়া পলিসি ইন্টারেস্ট করিডোর ক্যাপ স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএসএফ) হার বিদ্যমান ৮ দশমিক ৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বেড়ে ৯ দশমিক ২৫ শতাংশ এবং পলিসি ইন্টারেস্ট করিডোর ফ্লোর স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হার বিদ্যমান ৪ দশমিক ৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। পয়েন্ট বাড়িয়ে তা পুনঃনির্ধারণ করা হয় ৫ দশমিক ২৫ শতাংশে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

—–ইউএনবি