সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ঢাবিতে নিরাপত্তা জোরদারে ই-সিকিউরিটি সার্ভিলেন্স চালু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় বুধবার সুরক্ষা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ই-সিকিউরিটি সার্ভিলেন্স চালু করা হয়েছে।

আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুম থেকে ই-সিকিউরিটি সার্ভিলেন্স অ্যান্ড মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসিফ হোসেন খান, প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানসহ অন্যান্য সহকারী প্রক্টর ও অনুষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস এলাকার নিরাপত্তার জন্য সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করতে মোট ৫৮টি ক্যামেরা চালু রয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করে উপাচার্য বলেন, ‘এই ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেমের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশে পাশের বেশিরভাগ সড়ক ও গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘পর্যায়ক্রমে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপত্তার আওতায় আনা হবে।’

—-ইউএনবি