সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ময়মনসিংহের মুক্তাগাছায় ৭৭ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:

ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বড়হিস্যা বাজার এলাকায় প্রধান সড়ক হতে ২০০ গজ উত্তরে কালীমন্দিরের পূর্বপাশ্ব থেকে নিতাই সাহা (৩৩), পিতা- মৃত-মাধাই চন্দ্র সাহা, কে বুধবার (৪ অক্টোবর) আটক করে আটক করে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন)।

জানা যায় নিতাই সাহার ঘরে তল্লাশী করে বিভিন্ন ব্রান্ডের ৭৭ বোতল বিদেশী মদ যার সর্বমোট ওজন ৪৫,৭৫০ এম.এল, উদ্ধার করে যার, আনুমানিক মূল্য দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত টাকা।

অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় নিতাই সাহার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে। উদ্ধারকৃত মাদক ও আসামীকে মুক্তাগাছা থানা হেফাজতে দেয়া হয়।