সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

চাঁবিপ্রবি উপাচার্যের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার। বৃহস্পতিবার (১৩ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, বছর ঘুরে আবারও আমাদের মাঝে ঈদুল ফিতর এসেছে। আমি সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সাম্পদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে রোল মডেল। এদেশে ধর্মীয় উৎসবগুলোতে সকল ধর্মের মানুষ মিলেই উদযাপন করে। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন বিশ্বে বিরল।

করোনাভাইরাস মহামারির মধ্যে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, গত বছরের মতো এ বছরও করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির ভেতরেই আমাদের ঈদ উদযাপন করতে হচ্ছে। অদৃশ্য এই ঘাতককে মোকাবেলা করতে আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে হবে।