সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

কেজিপ্রতি গরু ৬০০, খাসি ৯০০

ষ্টাফ রির্পোটার :

ঈদ উপলক্ষে রাজধানীর কাঁচাবাজারে জমজমাট মাংসের বেচাকেনা। গরু ৬০০ আর ও খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। মাছের বাজারে ইলিশ ও বড় মাছের চাহিদা থাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। সেই সঙ্গে সরবরাহ কমের অজুহাতে দাম চড়া শশা, টমেটোর মতো সালাদ উপকরণের।

আগামীকাল ঈদ। তাই শেষ সময়ে মাংসের বাজারে ক্রেতাদের এই ভিড়। গরু ও খাসির মাংসের চাহিদা বেশি। অন্যান্য দিনের তুলনায় বেচাকেনা বেশি হলেও নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে বলে জানান দোকানিরা।

গরু মাংস বিক্রেতা জানান, সকাল থেকে ছয়টা গরু জবাই দিয়েছি। সব শেষ হয়ে গেছে। বিক্রি ভালো। খাসি বিক্রি হচ্ছে ৯০০ টাকা। গরু মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা।

মুরগির দোকানগুলোতেও ক্রেতার চাপ দেখা যায় তুলনামূলক বেশি। দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০ আর কক ও ব্রয়লার মুরগি হচ্ছে ২৮০ ও ১৬০ টাকা কেজি।

মুরগি বিক্রেতা জানান, দেশি মুরগির দাম বেশি হওয়ায় অনেক পাকিস্তানি মুরগি কিনে নেন।

এদিকে, সবজির বাজারে চাহিদা বেড়েছে শশা, টমেটো, লেবু, গাজরের মতো সালাদের উপকরণের। সরবরাহ কমের অজুহাতে দামটাও বেড়েছে।

বাজারে অন্যান্য সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৭০ টাকা কেজির মধ্যে।