সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে কাস্টম হাউস

ষ্টাফ রির্পোটার :

শুধু ঈদের দিন ছাড়া আর সব দিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস। খোলা থাকার দিনগুলোতে আমদানি–রপ্তানির কার্যক্রম সীমিত আকারে পরিচালনা করতে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবআির)। দেশের আমদানি-রপ্তানির কার্যক্রমকে গতিশীল ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে এই আদশে দেওয়া হয়েছে।

এ জন্য মঙ্গলবার (১১ মে) সব কাস্টম হাউসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবআির)। এনবিআরের আদেশে বলা হয়েছে, ১৫ মে পর্যন্ত শুধু ঈদের দিন ছাড়া প্রতিদিনই সীমিত পরিসরে কাস্টম হাউসগুলো খোলা থাকবে। বিজিএমইএর অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

এদিকে, ঈদের ছুটির মধ্যেও চট্টগ্রাম বন্দর ও বেনাপোল কাস্টম হাউসের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টম খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে কার্যক্রম পরিচালনার জন্য সীমিত পরিসরে তুলনামূলক কম জনবল দিয়ে কাস্টম হাউস খোলা থাকবে।