সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

আর ফ্রী নয়, ছবি রাখতে নতুন নিয়ম আনল গুগল ফটোস!

অনলাইন ডেক্স :

এতদিন সব ছবি ডিভাইস থেকে মুছে ফেলার পরেও গুগল ফটোসের (Google Photos) অনলাইন ফ্রী ক্লাউড স্টোরেজে রাখা যেত। কিন্তু আনলিমিটেড স্টোরেজের সেই সুবিধা শেষ হতে চলেছে পয়লা জুন থেকেই।

টেক জায়েন্ট গুগল ইতোমধ্যেই ঘোষণা করেছে, পয়লা জুন থেকে শুধুমাত্র ১৫ জিবি ক্লাউড স্টোরেজ ফ্রীতে পাবেন গ্রাহকরা। তার বেশি হয়ে গেলেই টাকা দিয়ে স্টোরেজ কিনতে হবে।

১৫ জিবি পেরিয়ে গেলে গুগলে ক্লাউডে ছবি সেভ করতে গেলে প্রতি মাসে ১৪৬ টাকা দিতে হবে। বছেরের একেবারে সাবস্ক্রিপশন নিতে গেলে এক হাজার ৪৬৪ টাকা দিতে হবে। উল্লেখ্য, এই চার্জ কেবল নতুন ছবি-ভিডিও সেভ করার জন্য।

অর্থাৎ আপনার পুরনো ছবি-ভিডিও আগের মতোই সেভড থাকবে। যদিও গুগল পিক্সেল ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই নিয়ম হবে না। তারা আগের মতোই ফ্রী স্টোরেজ পাবেন।