সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ময়মনসিংহে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১

ময়মনসিংহে বেলুন ফুলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ দগ্ধ হয়েছেন ১১ জন। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চরকালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো- মীম (৫), রাহিম (৭), সোলেমান (৫), ইয়াসিন (৫), মানিক (৯), তরিকুল (৩০), সোহেল (৪৫), কহিনুর (৪০), ইসমাইল ও সালমা (২৫)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে ১১জন ভর্তি হয়েছে। তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, চর কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় বেলুন বিক্রেতা তরিকুল ও সালমা বসবাস করতেন। ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১১ জন আহত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় দু’টি টিনের চালা উড়ে গেছে।

—-ইউএনবি