সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ঢাবি উপাচার্যের বাসভবনের কাছে ৩টি ককটেলের বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের বাসভবনের সামনে শনিবার ৩টি ককটেল বিস্ফোরিত হয়।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর আমরা পাইনি, বিষয়টির ওপর নজর রাখছি।’

ঘটনার পরপরই ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং তারা খতিয়ে দেখছেন।

—-ইউএনবি