কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পাবনার রূপপুরে পৌঁছেছে। পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।...
