সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিএনপি নেতা মুজিবুর রহমান সারোয়ারকে আটক করেছে পুলিশ: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ারকে আটক করেছে।

বৃহস্পতিবার(২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে রিজভী বলেন, ‘মুজিবুর রহমান সারোয়ারকে গভীর রাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায়।’

সারোয়ারকে গ্রেপ্তারের নিন্দা জানান বিএনপির এই নেতা।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়।

—-ইউএনবি