সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে সনাকের তথ্য অধিকার ক্যাম্পেইন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:

“জানবো, জানাবো, দুর্নীত রুখবো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগারিক কমিটি (সনাক) মুক্তাগাছার সপ্তাহব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টায় মুক্তাগাছা প্রেসক্লাবে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সনাক মুক্তাগাছার সহ সভাপতি অধ্যাপক মাহবুবুল আলম রতনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফএম এ সালাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাসসের জেলা প্রতিনিধি এজেড এম ইমাম উদ্দিন মুক্তা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সচেতন নাগারিক কমিটির সহ সভাপতি শামসুন নাহার রিনা, সনাক সদস্য অধ্যাপক মুজাহিদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রজেক্টরের মধ্যমে তথ্য অধিকার আইন ও তথ্য অধিকার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত উপস্থাপন করেন টিআইবির এরিয়া ম্যানেজার মো. দেলোয়ার। পরে সাংবাদিকদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।