Skip to content

Upcoming
Scotland
0-0
Morocco
Source: ESPN

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বায়েজিদ লিংক রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ফৌজদারহাট বাংলাবাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. মনির (৫০) ও বগুড়ার শাহাজানপুর থানার মো. দিলবার পাইকারের ছেলে মোহাম্মদ জিয়াউর রহমান (৪০)।

এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার চালক কালু শাহ মাজার এলাকার বাসিন্দা মো. শহীদ (৩২)।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন।

—-ইউএনবি