হামাসের প্রস্তাবে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে জটিলতা : যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনতে হামাসের প্রস্তাবের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সংগঠনটির উদ্দেশে বলেছেন, ‘দর-কষাকষি বন্ধের সময় এসেছে।’ দোহায় সাংবাদিকদের তিনি বলেন, কিছু পরিবর্তন প্রস্তাব...

