সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কারাগারে ভিড় কমাতে বন্দিদের মুক্তি দিচ্ছে ব্রিটেন

অনলাইন ডেস্ক :

ব্রিটিশ কারাগারগুলোতে আটক অনেক বন্দিকে আগাম মুক্তি দেওয়া হবে। ভিড় কমানোর লক্ষ্যে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে তারা মুক্তি পাবে। সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারে বন্দির সংখ্যা তাদের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে মুক্তি পাওয়া বন্দিরা ফের অপরাধ করতে পারে-এমন উদ্বেগের বিষয়ে সরকার জোর দিয়ে বলেছে, কোনো সহিংস অপরাধী বা পারিবারিক নির্যাতনকারী আগাম মুক্তির জন্য যোগ্য হবে না।

ব্যবসাবিষয়ক মন্ত্রী জোনাথন রেনল্ডস স্কাই নিউজকে বলেছেন, এক হাজার ৭০০ বন্দিকে মুক্তি দেওয়া ‘একটি কঠিন সিদ্ধান্ত’। এ ছাড়া প্রধান পরিদর্শক মার্টিন জোন্স সতর্ক করে বলেন, ‘এটি নিশ্চিত যে কেউ কেউ ফের অপরাধ করবে।’ পাশাপাশি তিনি উল্লেখ করেন, প্রতিবছর কারাগার থেকে মুক্তি পাওয়া প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এক বছরের মধ্যে ফের অপরাধ করে।

সাম্প্রতিক মাসগুলোতে ইংল্যান্ডজুড়ে অভিবাসনবিরোধী দাঙ্গায় অংশ নেওয়া মানুষদের আটকের কারণে কারাগারে ভিড় বেড়েছে। সরকার বলেছে, অশান্তিতে জড়িতদের আগাম মুক্তির পরিকল্পনা থেকে বাদ দেওয়া হবে না। সূত্র : এএফপি